# Tags

সিংড়ায় অনলাইন জুয়া খেলা কে কেন্দ্র করে চা ব্যবসায়ী খুন

নাটোর প্রতিনিধি-নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া খেলা নিয়ে ছোট ও বড় ভাইয়ের মধ্যে বিরোধের জের ধরে ছোট ভাই নিক্সনের ছুরির আঘাতে প্রান গেলো মিঠু নামে একজন চা ব্যবসায়ীর।
সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিঠু উপজেলার ডাহিয়া ইউনিয়নের আদিমপুর গ্রামের মৃত গোলাপের পুত্র। নিক্সন সিংড়া পৌর এলাকার চকসিংড়া গ্রামের মৃত নাসিরুল ইসলামের পুত্র।

স্থানীয় ও নিহতের ভাই নিশান জানায়, আমার ছোট ভাই মাহমুদুল হাসান নিক্সন (২৫) অনলাইন জুয়া নিয়মিত খেলে আসছে। গতকাল তার সাথে এ নিয়ে আমার কথা কাটাকাটি হয়। বিষয়টি আমার সম্বন্ধি মিঠুন জানার পর আজ সকালে আমার বাসায় আসে। দুই ভাইয়ের মধ্যে বিরোধ নিস্পত্তি করার উদ্যোগ নেয়। কিন্তু আমার ছোট ভাই কোনো কথা মানতে নারাজ।পরে দুপুরে সে পেট্রোবাংলা মসজিদের সামনে গেলে ছুরি মেরে দেয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে, সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত সাপেক্ষে আসামী ধরতে অভিযান চলমান রয়েছে।